ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

Post Image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পলাতক আসামি ওবায়দুল কাদেরসহ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

প্যানেলের দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলার রায় এখনো পড়ছেন ট্রাইব্যুনাল। শুরুতেই ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এরপর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলেরও মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

এখনো রায় পড়া চলছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের রায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোষণা করেননি ট্রাইব্যুনাল।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির,, ‘সরকার কিছু জানে না’ বললেন প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড চালুই হয়নি, আগেই ৫০০ টাকা!

আজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

সর্বাধিক পঠিত

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি