যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।’

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছানোর পর এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন।

কুমিল্লার মানুষের সাহসিকতার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কুমিল্লাবাসী কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি এবং চাঁদাবাজদের কাছেও মাথানত করবে না। সরকারের গদি নড়ে গেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মাঠ ছাড়তে নিষেধ করেন এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন।

১১ দলীয় জোটের আন্দোলন সম্পর্কে তিনি জানান, ‘আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ৬ দফা দাবি আদায়ের লক্ষে বাংলার প্রতিটি আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।’

সরকারকে হুঁশিয়ার করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’