ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

Post Image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞা উপজেলায় দলটির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুই সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

বুধবার বিকেলে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও বিবাদমান দুই পক্ষের সূত্র জানায়, সকাল থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের গ্রুপের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল।

এ ঘটনায় পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকেলে বিবাদমান আকবর গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিক গ্রুপের লোকজন ‘ভুয়া, ভুয়া’ বলে ধাওয়া দিয়ে বোতল ছুড়তে থাকে।

এ সময় অপর পক্ষ থেকে জুতা ছুড়ে মারা হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এক পক্ষ অপর পক্ষের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সাখাওয়াত হোসেন টিপু ও ফখরুল ইসলাম নামে দুই সংবাদকর্মীসহ আকবর গ্রুপের ৩৫-৪০ জন এবং ফটিক গ্রুপের ১০-১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলার জন্য আকবর ও ফটিক গ্রুপ একে অপরকে দায়ী করেছেন।

জেলা ছাত্রদলের সাবেক বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিক আমার দেশকে বলেন, র‍্যালি নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ হামলা করলে তার লোকজন উত্তেজিত হয়ে উঠলে তিনি তাদের নিবৃত্ত করেন। এতে তার গ্রুপের নাইমুর রহমান, রিয়াজ, হুমায়ুন আহমদ, রাব্বি, রায়হানসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। এর মধ্যে রাব্বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে বের হওয়ার সময় বহিষ্কৃত ফটিকের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে তার স্ত্রী উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন আকবর, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল সুজন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজাম হায়দার, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এম সাইফুল ইসলাম দুলালসহ তাদের পক্ষের ৩৫-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরপরো দুই পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

দেশজুড়ে তীব্র লোডশেডিং: দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে

এক-দেড় সপ্তাহের মধ্যেই গ্যাস সংকটের সমাধান : রিজভী

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা প্রত্যাশা ডেপুটি স্পিকারের

হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

সর্বাধিক পঠিত

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বিশেষ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

ভোট দিতে ঈদের আমেজ নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হলেন ঢাকাভয়েস২৪ নিউজের প্রতিনিধি মো. শাহিন মিয়া

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির