বিএনপি দেশের মানুষের সঙ্গে কখনও বেঈমানি করেনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Post Image

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি দেশের মানুষের সঙ্গে কখনও বেঈমানি করেনি। বরং কৃষক ও শ্রমিকসহ মানুষের পাশে থেকে দেশের উন্নয়নে নিজেদের জীবন উৎসর্গ করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সৃষ্টির সময়ে জীবনের মায়া ত্যাগ করে সরাসরি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। দেশ স্বাধীনের পর নির্লোভ জিয়াউর রহমান ব্যারাকে ফিরে গেছেন। আবার ১৯৭৮ সালে দেশের এক ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণমানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। ধারাবাহিকভাবে বাংলাদেশ যখনই ক্রান্তিকাল অতিক্রম করেছে তখনই বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে স্বৈরাচার এরশাদ সরকারকে হটিয়ে ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। পরবর্তীতে দীর্ঘ ১৭ বছর হাজার হাজার নেতাকর্মীদের আত্মত্যাগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ২০২৪ সালে আপামর জনসাধারণের সঙ্গে নিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। দেশের মানুষের স্বার্থে আপসহীন থেকে দেশ গড়ার কাজে বিএনপির নেতাকর্মীরা বারবার ঝাপিয়ে পড়েছে।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির নেতাকর্মীরা আসুন আমরা শপথ গ্রহণ করি- শিষ্টাচার বহির্ভূত কাজ পরিহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তুলি।

পঞ্চগড় শেরেবাংলা পার্কে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড আদম সুফী, যুগ্ম আহ্বায়ক এড নাজমুল ইসলাম কাজল, এড. বারী, উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, ছাত্রদল সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।

এর আগে জেলা অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরেবাংলা পার্কে এসে সমাবেশ স্থলে মিলিত হয়। পরে সেখানে সদ্য প্রয়াত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ সময় জেলা, বোদা, আটোয়ারী, দেবীগঞ্জ, তেতুলিয়া ও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বিএনপি দেশের মানুষের সঙ্গে কখনও বেঈমানি করেনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হঠাৎ বিটিভির লোগো পরিবর্তনের উদ্যোগ

অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু

‘সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে’

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থেই সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সর্বাধিক পঠিত

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

গত জানুয়ারিতেই সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বিশেষ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির