লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীরের তীব্র প্রতিবাদ, দিলেন হুঁশিয়ারি

Post Image

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর)।

একটি মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি লিংকনের নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। এ সময় সরকার একজন সালাফি বা ‘লা-মাযহাবী’ মতাদর্শের ব্যক্তিকে ধর্মীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছে বলে অভিযোগ করে তিনি এর সমালোচনা করেন।

মধুপুর পীর সাহেব বলেন, “হানাফি মাযহাবের দেইখা দেইখা একটা লামাযহাবিকে—যে আগে শিবিরের হোতা ছিল, বেদাতিদের হোতা, সে কোনোদিন সহিহ ব্যাখ্যা করে? যে নাকি তবলিগি শানে বেয়াদবি করে, এই লোক কি বাংলাদেশের ৯০ ভাগ মুসলমানের ধর্ম প্রতিমন্ত্রী হতে পারে?”

তিনি বলেন, সরকার বা প্রধানমন্ত্রীর অগোচরে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। মধুপুর পীর সাহেবের ভাষ্য, “আমরা ধরে নিলাম যে, সরকারের এতে দোষ নাই। সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই।”

বক্তব্যে তিনি দেশের সংখ্যাগরিষ্ঠ হানাফি ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের ঐক্যবদ্ধ অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জানান, লিংকনের নিয়োগের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে তারা কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন।

মধুপুর পীর সাহেব আরও বলেন, এই দাবি শুধু তার ব্যক্তিগত নয়; দেশের শীর্ষ কওমি ও হানাফি আলেমদের অনেকেই এ বিষয়ে অবস্থান জানাতে পারেন।

তিনি বলেন, “এইটা কি আমার একা কইতে হবে? এটা আব্দুল কুদ্দুস সাবরেও লাগবে না বইলা দিতে আমাদের? মাওলানা মাহমুদ হাসান সাবকে নিয়ে যাইতে পারুম না? লালবাগেরটা তো আর লাগবে না? পটিয়ার হাজারীও লাগবে না?”

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে লিংকনের নিয়োগ নিয়ে নিজেদের আপত্তি জানিয়ে তিনি সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি