রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

Post Image

জাতীয় সংসদে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর শুরু হয়ে বিকাল ৫টায় এ ভোটগ্রহণ শেষ হয়।

প্রকাশ্য এ ভোটে বিএনপির মনোনয়ন না পাওয়া এবং পরে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কাকে ভোট দেবেন— এ নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। কিন্তু বিকাল ৪টা পর্যন্ত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে দেখা যায়নি।


রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারছেন না। নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট।


সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে দলীয় সংসদ সদস্য না হওয়ায় স্বতন্ত্র সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারবেন।


নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচনি কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন। সিইসিকে সহায়তা করার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।


দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা (এমপি) ভোট দিচ্ছেন।


এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে যা বলল জামায়াত

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যশোরে আ.লীগ নেতা ও প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সংসদের হেডফোন এতটাই ভয়াবহ, কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

১০ টাকার চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, মেডিকেল, ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার