পারমাণবিক কর্মসূচি আরো বৃদ্ধি করবে ইরান: আইআরজিসি

Post Image

শত্রুদের নানা প্রচেষ্টা সত্ত্বেও ইরান পারমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নের পথ থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল ইজাদি বলেন, ইরানকে দুর্বল, উৎখাত ও খণ্ডিত করার লক্ষ্য নিয়ে শত্রুরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে সংঘাতে নেমেছিল। দেশটির তেলসম্পদ ও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ইরানি-ইসলামি সভ্যতা ধ্বংস, সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করা এবং পরমাণু শিল্প নিশ্চিহ্ন করার মতো লক্ষ্যও তাদের ছিল। তবে এসব প্রচেষ্টার কোনোটিই সফল হয়নি।

তিনি বলেন, আমরা শক্তির সঙ্গে দেশের পরমাণু, বৈজ্ঞানিক ও উন্নয়নমূলক অগ্রযাত্রা অব্যাহত রাখব।

ইরানের এই সামরিক কর্মকর্তা দাবি করেন, আল্লাহর ওপর নির্ভরতা এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে ইসলামি প্রজাতন্ত্র কঠিন পরিস্থিতিগুলো অতিক্রম করতে সক্ষম হয়েছে। শত্রুরা ইরানের পরমাণু শিল্পে প্রবেশ বা তা ধ্বংস করার লক্ষ্যেও সফল হতে পারেনি বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ব রাজনীতির সাম্প্রতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে ইজাদি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও বক্তব্য দেন আইআরজিসির উপ-প্রধান। তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি, শিল্প ও অর্থনৈতিক বাণিজ্যপথগুলোর অন্যতম হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় অগ্রগতি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অসাধারণ প্রতিরোধক্ষমতা তৈরি করেছে। এর ফলে প্রতিপক্ষরা সতর্ক ও অনেকটা নিষ্ক্রিয় অবস্থানে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ইজাদি বলেন, প্রতিরোধ ফ্রন্টও ইসলামি বিপ্লবের আদর্শের সমর্থনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির মতো কৌশলগত প্রবেশপথগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এ ফ্রন্ট আঞ্চলিক প্রভাব আরও শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যা বলছে ভারত

পারমাণবিক কর্মসূচি আরো বৃদ্ধি করবে ইরান: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ১০০ বিমান ধ্বংস

ভারতে প্রেমিকের সহায়তায় স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইসলামী ন্যাটো?

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

বিধানসভায় কেন ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী বিজয়?

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

সর্বাধিক পঠিত

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

নতুন নেতার সমর্থনে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য’

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

ইজরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’ : শাহবাজ শরিফ

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান