ভারতে প্রেমিকের সহায়তায় স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

Post Image

ভারতের বেঙ্গালুরুর চিক্কাবানাবারা এলাকায় ৩৪ বছর বয়সি এক ব্যক্তি ও তার পাঁচ বছর বয়সি ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে তার স্ত্রী হারিণী ও স্ত্রীর কথিত প্রেমিক বিনয় মিলে হত্যা করেছেন। পরে ঘটনা ধামাচাপা দিতে তাদের পাঁচ বছর বয়সি ছেলেকেও হত্যা করা হয়।

নিহত ব্যক্তির নাম অভিনন্দন (৩৪)। তার ছেলে যদুবীরের বয়স পাঁচ বছর। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনার রাতে ঘুমানোর ব্যবস্থা নিয়ে অভিনন্দন ও হারিণীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হারিণী কাঠের হাতা বা চামচ দিয়ে অভিনন্দনকে আঘাত করেন। পরে দুজন আলাদা কক্ষে গিয়ে ঘুমান।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, এরপর হারিণী তার কথিত প্রেমিক বিনয়কে বাড়িতে ডেকে আনেন। পরে দুজন মিলে অভিনন্দনের ওপর হামলা চালান। একপর্যায়ে বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

এ সময় পাঁচ বছর বয়সি যদুবীর ঘুম থেকে জেগে ওঠে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকেও একইভাবে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আলামত নষ্টের চেষ্টা

পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর আলামত নষ্ট করার চেষ্টা করা হয়। ঘরের রক্তের দাগ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। পাশাপাশি বাড়ির আশপাশের সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয় বলে সন্দেহ করছে পুলিশ।

ঘটনার পর হারিণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু তথ্য সামনে আসে বলে পুলিশ জানিয়েছে।

তবে এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা বিনয় এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। কনকপুরার কাছে হেরোহাল্লি ও আশপাশের এলাকায় তাকে খোঁজা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহত অভিনন্দন ও তার ছেলে যদুবীরের লাশ ময়নাতদন্তের পর তাদের পৈতৃক গ্রামে পাঠানো হয়েছে। বিনয়কে 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই