শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যা বলছে ভারত

Post Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ঢাকা থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে, তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখনো পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদির হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃতদের ফেরত চেয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়কে কীভাবে দেখছে?

জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ওপর নির্ভরশীল ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক প্রত্যাশা করে ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আমাদের অবস্থানের বিষয়ে নতুন করে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই।

ওই সংবাদ সম্মেলনের আগে রণধীর জয়সওয়াল বলেছিলেন, সেটির সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, ওই সম্মেলনের কোনো বক্তব্য তারা সমর্থন করে না। যদিও ওই অনুষ্ঠানে সরাসরি মতবিনিময় করার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশ।

রণধীর জয়সওয়াল প্রশ্নের অন্য অংশের জবাবে বলেন, প্রত্যর্পণ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই, আমাদের যে প্রক্রিয়া রয়েছে, অনুরোধটি সেই অনুযায়ী পর্যালোচনা করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা অ্যামনেস্টির

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যা বলছে ভারত

পারমাণবিক কর্মসূচি আরো বৃদ্ধি করবে ইরান: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ১০০ বিমান ধ্বংস

ভারতে প্রেমিকের সহায়তায় স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইসলামী ন্যাটো?

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

বিধানসভায় কেন ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী বিজয়?

সর্বাধিক পঠিত

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

নতুন নেতার সমর্থনে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য’

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

ইজরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’ : শাহবাজ শরিফ

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান