বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

Post Image

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য আজও কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের ধারাবাহিক চালান অব্যাহত থাকা এবং জি-৭-এর জরুরি রিজার্ভ থেকে অতিরিক্ত তেল ছাড়ার ফলে বিশ্ববাজারে এই দরপতন ঘটে।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ৪ সেন্ট কমে ১০০.২৮ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১ সেন্ট বা ০.১ শতাংশ হ্রাস পেয়ে ৮৯.৩৩ ডলারে বেচাকেনা হচ্ছে।

সামুদ্রিক যান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক উপাত্তে দেখা যায়, গত মাসের শেষ দিকে চার দিন মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির পরিমাণ সংঘাত পূর্ববর্তী সময়কেও ছাড়িয়ে গেছে। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে এই নিম্নমুখী প্রবণতা শুরু হয়।

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহন ব্যবস্থা এখনো সচল রয়েছে। তবে উপসাগরীয় সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যবসায়ীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

সূত্র: আল জাজিরা


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

সর্বাধিক পঠিত

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান