প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

Post Image

প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য মহারাষ্ট্র। বারবার প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পুনেতে বিক্ষোভ শুরু করেছেন মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) চাকরিপ্রার্থীরা। এ বিষয়ে তাদের উদ্বেগের বিষয়টি বিবেচনা করতে মহারাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা রোহিত পাওয়ারকেও সমর্থন জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে বলেন, ‘এমপিএসসির সব পরীক্ষার্থী এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেয়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতি সমর্থন জানাচ্ছি। বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখেরও বেশি এমপিএসসি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা এমপিএসসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ন্যায়বিচারের এই লড়াইয়ে অভিভাবক হিসেবে ককরোচ জনতা পার্টি দৃঢ়ভাবে এমপিএসসি পরীক্ষার্থীদের পাশে থাকবে।’

অভিজিৎ দীপকে বলেন, ‘সরকারকে অবশ্যই এসব তরুণের কথা শুনতে হবে এবং তাদের দাবিগুলো পূরণ করতে হবে। তারাই মহারাষ্ট্রের ভবিষ্যৎ। ন্যায়বিচার ও জবাবদিহির লড়াইয়ে ককরোচ জনতা পার্টি এমপিএসসি পরীক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে রয়েছে।’

আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তাদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের অভিজিৎ দীপকে বলেন, ‘প্রতিবাদকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসেছি। তাদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে, কারণ ধারাবাহিকভাবে প্রশ্নফাঁসের ঘটনা সামনে আসছে। এসব প্রশ্নফাঁসের বিষয়ে সরকার মোটেও সচেতন নয়। সিজেপি তাদের দাবিগুলো সমর্থন করে। এমপিএসসি চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত এই প্রতিবাদ চলবে।’

পরে বিক্ষোভরত পরীক্ষার্থীদের এমপিএসসি চেয়ারম্যান রাজেশ ভিম্যানওয়ার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান অভিজিৎ দীপকে। তিনি বলেন, ‘এমপিএসসি চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত আপনারা এই জায়গা ছাড়বেন না। ককরোচ জনতা পার্টি আপনাদের পূর্ণ সমর্থন জানাচ্ছে।’

এর আগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনের কথাও উল্লেখ করেন অভিজিৎ দীপকে। তিনি বলেন, তখন অনেকে তাকে প্রশ্ন করেছিলেন, একজন মন্ত্রীর পদত্যাগে কী পরিবর্তন আসবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এর কোনো উত্তর ছিল না। তবে আমি বলেছিলাম, পদত্যাগ হওয়া জরুরি। কারণ জবাবদিহি বলে একটি বিষয় আছে।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

মিত্র ইরানকে কখনই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া