যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আল-জাজিরার।
সোমবার (৫ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানায়।
জাতিসংঘ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে গুতেরেসের।
তিনি ইসলামাবাদে গিয়ে দেশটির কূটনৈতিক ও মধ্যস্থতামূলক প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
জাতিসংঘের বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে আলোচনায় সহায়তা করতে ইসলামাবাদের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা করার সুযোগ হবে এই সফর।
সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে, ২০২২ সালে ভয়াবহ বন্যার সময় সর্বশেষ পাকিস্তান সফর করেছিলেন আন্তোনিও গুতেরেস।







