ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাবির ৪৩০ শিক্ষার্থী

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ‘সিনো-বাংলা ডে ২০২৬’ ও ‘চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৪৩০ শিক্ষার্থী চীনা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছেন।


সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


ডাকসু, চীনা দূতাবাস ও কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এ আয়োজনে ৩১টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৪৩০টি চাকরির সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খান (খান জসিম)।


মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে চীনের ঐতিহ্যবাহী লায়ন ড্যান্স, শান-হাই চাইনিজ কোয়ারের ‘সেম সং’ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর বাংলা গান পরিবেশিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস. এম. ফরহাদ, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহসভাপতি রেন ওয়াং, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রানা, বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ঝু গুয়াংলেই ও ঢাকাস্থ চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেংসহ সংশ্লিষ্টরা।


ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খান বলেন, ‘জুলাই বিপ্লবে রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। সাম্প্রতিক চীন সফরে শীর্ষ বিশ্ববিদ্যালয় ও নীতিনির্ধারকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ফসল হিসেবেই আজকের এই চাকরি মেলা ও প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে।’


ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে শিক্ষার্থীদের জন্য এত বড় পরিসরে চাকরি মেলার সুযোগ সৃষ্টিতে নানা প্রশাসনিক বাধা ও প্রতিকূলতা ছিল। এসব বাধা পেরিয়ে চীনা দূতাবাস ও কনফুসিয়াস ইনস্টিটিউটের সহযোগিতায় ডাকসুর উদ্যোগে প্রায় ৪৩০টি কর্মসংস্থানের সুযোগ তৈরির এ আয়োজন সফল হয়েছে।


ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু, চীনা দূতাবাস ও কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। ৩১টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৪৩০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ের বিনামূল্যে বছরব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।


অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও সিএমসির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ‘সিনো-বাংলা ফ্রেন্ডশিপ’ বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া কনফুসিয়াস ইনস্টিটিউট ও হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ‘হুয়াওয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।একই সঙ্গে ২০২৬ সালের চীনা সরকারি বৃত্তি অর্জনকারীদের জন্য প্রাক-যাত্রা দিকনির্দেশনামূলক পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম, ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাবির ৪৩০ শিক্ষার্থী

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

ভারী বর্ষণে বন্ধ চবির শাটল ট্রেন

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

বিয়ে করলেন জাকসু নেত্রী মেঘলা, জানা গেল স্বামীর পরিচয়

জামায়াত নেতা সাদিককে বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

সর্বাধিক পঠিত

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

ঢাবি নিয়ে কটাক্ষ যা বললেন রাকসুর জিএস

ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিকুর রহমান

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

জকসু নির্বাচনে ভিপিসহ ৩ শীর্ষ পদে শিবিরের জয়

চবির শাটলট্রেনে নারীদের জন্য সংরক্ষিত বগির দাবি

রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে সরাল ছাত্র ইউনিয়ন

জকসুর নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ