জামায়াত নেতা সাদিককে বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা

Post Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা বিয়ে করেছেন। তার বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। তবে বিয়ের পর আলোচনা এখন তার স্বামীকে ঘিরে।

জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। শেরপুরের শ্রীবরদী থানার জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। জাতীয় নির্বাচনে শেরপুর-৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও পালন করেছেন আস সাদিক।

আস সাদিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি শহীদ সালাম-বরকত হলে থাকতেন।

তবে মেঘলা ও আস সাদিকের বিয়ের অনুষ্ঠান কবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিয়ের অনুষ্ঠান বা বিয়ের তারিখ নিয়েও মেঘলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির সূত্র ধরেই তাদের বিয়ের বিষয়টি জানা গেছে।

এদিকে মেঘলার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। 

আয়শা সিদ্দিকা মেঘলা জাকসুর সর্বশেষ নির্বাচনে এজিএস (নারী) পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ঘোষিত ফলাফলে তিনি এই পদে জয় পান।

মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। জাকসু নির্বাচনের আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। জাকসুর এজিএস (নারী) পদে নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে মেঘলা পরিচিত মুখ হয়ে ওঠেন। 

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াত নেতা সাদিককে বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

ঢাবিতে আবার সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার

রাবিপ্রবিতে পিডি গফুরের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা, অসুস্থ ২ জন

‘একাত্তরের চেয়ে চব্বিশ ভারী’ চিত্রকর্ম তৈরির কারণ জানালেন দীপ্ত দেবনাথ

ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতার পর হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা

৫ দফা দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

‘শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট’ এ চ্যাম্পিয়ন রুয়েট

সর্বাধিক পঠিত

মধ্যরাতে ঢাবির হলে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রত্যাশা পূরণ করেছে ডাকসু—পক্ষে ৮০ শতাংশ শিক্ষার্থী, বিপক্ষে ২০ শতাংশ

ঢাবি নিয়ে কটাক্ষ যা বললেন রাকসুর জিএস

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

ছাত্রদলের শেল্টারে জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

চবির শাটলট্রেনে নারীদের জন্য সংরক্ষিত বগির দাবি

রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে সরাল ছাত্র ইউনিয়ন

ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিকুর রহমান