ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

Post Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন শুরু হতে না হতেই ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ইউটিএল।

সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। সকালে শীতের কারণে শিক্ষার্থী একটু কম ছিল। তবে বেলা গড়াতেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন।

তিনি অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি দলের পোলিং এজেন্টের হাতে আমরা কিছু ভোটার স্লিপ পাই, যেখানে শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে ঐ নির্দিষ্ট প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, ভোটার স্লিপ একটি সংবেদনশীল নিরপেক্ষ নির্বাচনি উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ধরনের আচরণ নতুন নয়। এর আগেও ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনগুলোতে একই কৌশল অবলম্বন করতে দেখা গেছে ঐ নির্দিষ্ট প্যানেলকে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ে করলেন জাকসু নেত্রী মেঘলা, জানা গেল স্বামীর পরিচয়

জামায়াত নেতা সাদিককে বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

ঢাবিতে আবার সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার

রাবিপ্রবিতে পিডি গফুরের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা, অসুস্থ ২ জন

‘একাত্তরের চেয়ে চব্বিশ ভারী’ চিত্রকর্ম তৈরির কারণ জানালেন দীপ্ত দেবনাথ

ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতার পর হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা

৫ দফা দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

সর্বাধিক পঠিত

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ছাত্রদলের শেল্টারে জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাবি নিয়ে কটাক্ষ যা বললেন রাকসুর জিএস

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

চবির শাটলট্রেনে নারীদের জন্য সংরক্ষিত বগির দাবি

রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে সরাল ছাত্র ইউনিয়ন

ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিকুর রহমান

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

জকসু নির্বাচনে ভিপিসহ ৩ শীর্ষ পদে শিবিরের জয়