৫ দফা দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

Post Image

উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, আবাসিক ও পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। প্রকল্প পরিচালক আব্দুল গফুরের নিয়োগে অনিয়ম ও উন্নয়নকাজে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো সমাধানের আশ্বাস দেওয়া হলেও তাতে সন্তুষ্ট না হয়ে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।


সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর ২টা ৩০ মিনিট থেকে আমরণ অনশন শুরু হয়। সর্বশেষ পাওয়া তথ্যমতে, রাত ১২টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি চলছিল।


এ সময় প্রকল্প পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ‘ঘৃণা মঞ্চ’ উদ্বোধন করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁকে প্রতীকী স্মারকও প্রদান করা হয়।আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা, আবাসিক সংকটের দ্রুত সমাধান, পরিবহন সংকট মোকাবিলায় চালক নিয়োগ, পূর্ববর্তী উপাচার্যের নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত এবং প্রকল্প পরিচালক আব্দুল গফুরের পদত্যাগ।


শিক্ষার্থীদের অভিযোগ, প্রকল্প পরিচালক হিসেবে আব্দুল গফুরের নিয়োগ প্রক্রিয়ায় অসংগতি রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।


অনশনরত রাবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বাদশা সুলেমান বলেন, 'প্রকল্প পরিচালক একজন আওয়ামী পন্থী এবং তার নিয়োগে অনিয়ম রয়েছে, তিনি শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ পেয়েও প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পে তিনি যে দুর্নীতি ও হরিলুট করেছেন তার কারণে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ যথাসময়ে শেষ হয়নি।'

কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম বলেন, 'গত ২৮ জুলাই আমরা দুই দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম, প্রথম দাবি ছিল প্রকল্প পরিচালক আব্দুল গফুরের দুর্নীতি বিষয়ে তদন্ত এবং তদন্ত চলাকালীন সময়ে তার বহিষ্কারাদেশ জারি থাকা, দ্বিতীয় দাবি ছিল সাবেক ভিসি আতিয়ার রহমান স্যারের আমলের নিয়োগ যেহেতু প্রশ্নবিদ্ধ ছিল তাই তারও সুষ্ঠু তদন্ত করা। আজ ১০ আগস্ট প্রায় ১৩ দিন হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায় আজ আমরা এ কর্মসূচি পালন করতে হয়েছে।'


অনশন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপ-উপাচার্য ও উপাচার্য। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।


তবে প্রশাসনের দেওয়া আশ্বাসে সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না আসা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কর্মসূচি চলাকালে আন্দোলনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, 'পিডি নিয়োগ/বাতিল সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ মন্ত্রনালয়ের সিদ্ধান্ত, এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই৷ আমরা শিক্ষার্থীদের থেকে ১৫-২০ দিন সময় চেয়েছি এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আশাকরি দ্রুত এবিষয়ে সমাধান আসবে।'


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সময় চাওয়া হলেও শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি থেকে সরে আসেননি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরণ অনশনসহ চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতার পর হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা

৫ দফা দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

‘শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট’ এ চ্যাম্পিয়ন রুয়েট

জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় হুমকি বিএনপি-ছাত্রদলের

শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

জগন্নাথের শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার জকসুর

উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ক্যাম্পাস ত্যাগ জকসু-শিবির নেতাদের, ছাত্রদল নেতাদের সামলালেন আহবায়ক

সর্বাধিক পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল

মধ্যরাতে ঢাবির হলে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

প্রত্যাশা পূরণ করেছে ডাকসু—পক্ষে ৮০ শতাংশ শিক্ষার্থী, বিপক্ষে ২০ শতাংশ

অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা, নিষিদ্ধদের সক্রিয়তায় চাকসুর বিক্ষোভ

ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ছাত্রদলের শেল্টারে জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাবি নিয়ে কটাক্ষ যা বললেন রাকসুর জিএস

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন