ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

Post Image

দেশের আকাশে আজ কোথাও ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৪ আগস্ট শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে।

১৫ আগস্ট শনিবার থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)।

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

এই বিভাগের আরও খবর

ধর্ম

সর্বশেষ খবর

সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি?

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিলেন রাসুলুল্লাহ (সা.)

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

নখের ভেতর ময়লা থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে কি??

ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ

মাদরাসাগুলোর ঐতিহ্য রক্ষা ও শিশু নির্যাতন রোধে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাবনা

সর্বাধিক পঠিত

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম

রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ

ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

মাদরাসাগুলোর ঐতিহ্য রক্ষা ও শিশু নির্যাতন রোধে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাবনা

নিষিদ্ধ যে কাজে বান্দার ৪০ দিনের নামাজ কবুল হয় না

হজের প্রাথমিক নিবন্ধন শুরু