চট্টগ্রাম বন্দরে ৩ কোটির মালামালসহ কনটেইনার গায়েব

Post Image

চট্টগ্রাম বন্দরে পোশাক শিল্পের অনুকূলে আনা কাঁচামালের একটি চালানের খোঁজ মিলছে না। এই চালানের আমদানি মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, কনটেইনার খুঁজে না পাওয়ার ব্যাপারে সিঅ্যান্ডএফের কাছ থেকে আমরা চিঠি পেয়েছি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। 


বন্দর সংশ্লিষ্টরা জানান, ঢাকার সাভারের গোল্ড স্টার গার্মেন্টেসের নামে আমদানি করা হয় কাঁচামাল। এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কনটেইনারে ছিল এসব পণ্য। কিন্তু ছাড় করার আগ মুহূর্তে পণ্য চালানের হদিস মিলছে না। এই কনটেইনারটি ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজে করে নিয়ে আসা হয় বন্দরে।


গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে কনটেইনারটি নামানো হয়। এরপর আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেট পণ্য খালাসের জন্য কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে গত ২২ আগস্ট বিল অব এন্ট্রি দাখিল করে।


কাস্টমস ও বন্দরের শুল্ককর পরিশোধ করে ৩০ আগস্ট বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে কনটেইনারটি খালাসের কথা ছিল। কিন্তু সিঅ্যান্ডএফ এজেন্টের কাছে বন্দর কর্তৃপক্ষ কনটেইনারটি কিপ ডাউন এবং ডেলিভারি দিতে পারেনি। এসময় সিঅ্যান্ডএফ এজেন্টকে কনটেইনারটি খুঁজতে বলে। সিঅ্যান্ডএফ এজেন্ট ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত খুঁজেও কনটেইনার পায়নি।


বিষয়টি প্রতিদিন টার্মিনাল ম্যানেজার, এটিও, টিওকে অবহিত করে তারা। পরে গত ২ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এসআরএস সিন্ডিকেটের মালিক মো. হাফিজুর রহমান। কিন্তু সেই কনটেইনার এখনো পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পুরোপুরি বন্ধ হলো ভারত থেকে ইলিশ আমদানি

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার: আইএমএফ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

চট্টগ্রাম বন্দরে ৩ কোটির মালামালসহ কনটেইনার গায়েব

দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ১১%

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক