জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে

Post Image

ঢাকার শেরেবাংলা নগরে (গণভবন) অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে আগামী ৬ আগস্ট। তবে জাদুঘরে প্রবেশের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করতে হবে।


কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে একই ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা ।


এর আগে ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। আগামী ৬ আগস্ট থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।


যেভাবে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে : জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট বুকিংয়ের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করে টিকিট সংগ্রহ করতে হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে

‘সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য

যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

শেখ হাসিনার দেশত্যাগে যারা উড়োজাহাজের দায়িত্বে ছিলেন ও বর্তমান কর্মস্থল

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত জবি প্রেসক্লাবের অর্থ সম্পাদক কায়েস

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি

সর্বাধিক পঠিত

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী: প্রণয় ভার্মা

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

শতাধিক গুম–খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

ইসলামী ব্যাংকের উপশাখায় আমানত প্রায় ১২ হাজার কোটি টাকা

সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি

‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন—মন ঠিক করে আসুন