ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

Post Image

আজ ঐতিহাসিক ৫ আগস্ট। ঠিক দুই বছর আগে ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার। আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন সরকার প্রধানসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানির পর দেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক গণঅভ্যুত্থানে।

২০২৪ সালের এই দিনে সকাল থেকেই রাজধানী ঢাকায় ছিল থমথমে পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে রাজপথে। দুপুরের পর সেই ঢল রূপ নেয় জনসমুদ্রে। 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচিতে অংশ নেন শুধু শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরাই নন; যোগ দেন সন্তানের নিরাপত্তার জন্য এতদিন উদ্বিগ্ন মায়েরা, সন্তানদের ঘরে ফিরতে বলা বাবারা, শহীদ পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন এবং অসংখ্য সাধারণ মানুষ।

এমন পরিস্থিতিতে এক পর্যায়ে গণভবন ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় সবার দৃষ্টি ছিল সেনাপ্রধানের নির্ধারিত ভাষণের দিকে। দুপুর ২টায় ভাষণ দেওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা বিলম্বে বিকেল ৩টায় জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সেনাপ্রধানের ঘোষণার পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উল্লাসে ফেটে পড়েন সবাই। ছাত্র-জনতার জনসমুদ্র ততক্ষণে গণভবনে পৌঁছে যায় বিজয় মিছিল নিয়ে। গণভবনের বিভিন্ন প্রান্তে জড়ো হন হাজারো মানুষ। গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশায় সেদিনের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য

যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

শেখ হাসিনার দেশত্যাগে যারা উড়োজাহাজের দায়িত্বে ছিলেন ও বর্তমান কর্মস্থল

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত জবি প্রেসক্লাবের অর্থ সম্পাদক কায়েস

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি

‘জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে’

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি

সর্বাধিক পঠিত

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী: প্রণয় ভার্মা

১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

৪ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

শতাধিক গুম–খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

ইসলামী ব্যাংকের উপশাখায় আমানত প্রায় ১২ হাজার কোটি টাকা

‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন—মন ঠিক করে আসুন

সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি