সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি

Post Image


জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়া যাবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।


রবিবার (১৫ মার্চ) সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের (হাতপাখা) নির্বাচিত সংসদ সদস্য মো. অলিউল্লাহকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।


অধিবেশন চলাকালে ওই এমপি বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ছিলেন। এ সময় স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া এলাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে তারপর হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন-আগামীতে এটাই আশা করি। এটাই সংসদের নিয়ম।


শুধু তিনিই নয় অধিবেশন চলাকালে আরও বেশকিছু সংসদ সদস্যকে কাগজ দেখে বক্তব্য দিতে দেখা যায়। তার পূর্ববর্তী বক্তাও দেখে দেখে বক্তব্য দিয়েছেন উল্লেখ করে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতোই দেখে দেখে বক্তব্য দিয়েছেন। এটা সংসদের রেওয়াজ নয়। ভবিষ্যতে না দেখে পড়ার অভ্যাস করবেন আপনারা।


স্পিকারের এমন নির্দেশনার পর বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন কয়েকজন সংসদ সদস্য। কারণ অনেকেই দীর্ঘ বক্তব্য প্রস্তুত করে কাগজ দেখে পড়ে থাকেন। ফলে এখন থেকে সংসদের নিয়ম মেনে ‘নোট দেখে সরাসরি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিতে হবে’।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য

যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

শেখ হাসিনার দেশত্যাগে যারা উড়োজাহাজের দায়িত্বে ছিলেন ও বর্তমান কর্মস্থল

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত জবি প্রেসক্লাবের অর্থ সম্পাদক কায়েস

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি

‘জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে’

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি

সর্বাধিক পঠিত

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী: প্রণয় ভার্মা

১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

শতাধিক গুম–খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

ইসলামী ব্যাংকের উপশাখায় আমানত প্রায় ১২ হাজার কোটি টাকা

‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন—মন ঠিক করে আসুন

সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি