আমার দোষ একটাই আমি কেন নিউজ কাভার করতেছি

ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত জবি প্রেসক্লাবের অর্থ সম্পাদক কায়েস

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আজকালের খবরের রিপোর্টার কায়েস আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকাল থেকে ধাওয়া পালটা ধাওয়ার সময় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন কায়েস। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার মধ্যে পড়ে তিনি আহত হন। পরে সহপাঠী ও সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।


এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা তীব্র নিন্দা গভীর ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


এ বিষয়ে আহত সাংবাদিক কায়েস বলেন, ছাত্রদল-ছাত্রশিবিরের মারামারির সময় আমি নিউজ কাভার করছিলাম। এ সময় ছাত্রদলের একজন আমাকে ডেকে নেয় এবং মারধর করে। তিনি আরো বলেন, আমার দোষ একটাই আমি কেন নিউজ কাভার করতেছি। আমাকে প্রচুর মারধর করে এবং মাথায়ও আঘাত করে।


আহত হওয়ার পর সাংবাদিক কায়েসকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে মিটফোর্ডে নেওয়া হলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় আছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য

যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

শেখ হাসিনার দেশত্যাগে যারা উড়োজাহাজের দায়িত্বে ছিলেন ও বর্তমান কর্মস্থল

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত জবি প্রেসক্লাবের অর্থ সম্পাদক কায়েস

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি

‘জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে’

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি

সর্বাধিক পঠিত

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী: প্রণয় ভার্মা

১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

শতাধিক গুম–খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

ইসলামী ব্যাংকের উপশাখায় আমানত প্রায় ১২ হাজার কোটি টাকা

‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন—মন ঠিক করে আসুন

সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি