হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

Post Image

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয় নিয়ে ওমানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ তথ্য জানিয়েছেন।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর বরাতে বাঘায়ি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন।

তিনি জানান, বৈঠকে দুই দেশ উপকূলীয় রাষ্ট্র হিসেবে নিজ নিজ সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল পরিচালনার নীতিমালা ও কার্যকর পদ্ধতি নিয়ে মতবিনিময় করেছেন।

বাঘায়ির ভাষ্য, আলোচনা গঠনমূলক হয়েছে এবং এতে অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে, হরমুজ প্রণালিতে বর্তমানে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ দিতে পারেন মোজতবা খামেনি

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, আঘাত হানতে পারে যেখানে

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত সাময়িক স্থগিত

অসুস্থ হয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ প্রতিষ্ঠাতার

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?

সর্বাধিক পঠিত

‘যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান’

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র: ইইউ

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত