দি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন- এই হলো সংবিধানের পজিশন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘ব্যক্তিগত কাজের জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করেছি। গতকাল আমার মেডিক্যাল চেকআপ যেহেতু শেষ হয়েছে, সেজন্যই দেশে এসেছি।’
এছাড়া রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন বলেও জানান তিনি।
আজ শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্পিকার বলেন, এই মাসের ১৯ তারিখে ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিক্যাল চেকআপের জন্য। গতকাল আমার মেডিক্যাল চেকআপ শেষ হয়েছে, সে কারণে আমি দেশে চলে এসেছি। আপাতত এর বেশি কিছু বলার নাই।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না।’
হাফিজ উদ্দিন বলেন, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন- এই হলো সংবিধানের পজিশন।







