বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল

Post Image

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবারের নির্বাচনে। সাথে যুক্ত হয়েছে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোনের নজরদারি।


ভোট একদিকে উৎসবের নাম। আরেক দিকে সংঘাত, সহিংসতা আর কেন্দ্র দখলের মঞ্চায়ন। ফলে ১২টি নির্বাচনের মধ্যে শেষ পর্যন্ত উৎসব বহাল ছিলো ৪টি নির্বাচনে। বাকি ৮টিতে ভোটের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে। তাই ভোট ও ভোটারের নিরাপত্তায় এবার বাড়তি আয়োজন রাখা হয়েছে।  ঝুঁকিপূর্ন কেন্দ্রের কারচুপি এড়াতে সার্বক্ষনিক নজরদারীতে থাকবে বডিওর্ন ক্যামেরা যুক্ত ২৫ হাজার পুলিশ সদস্য।  মাথার উপর নজরদারী করবে ৫শোর বেশি ড্রোন। 


এবার সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবে প্রায় ৯ লাখ সদস্য। যেখানে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের সাত লাখের বেশি সদস্য। 


নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, কেন আমাদের এমন একটি পরিস্থিতিতে যেতে হবে, বিশেষ করে, সকল সশস্ত্র বাহিনীকে একটি ভোটের প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হবে। 


সশস্ত্র বাহিনীর মধ্যে ১ লাখ সেনা সদস্য। নৌ এবং বিমান বাহিনীও থাকবে বিশেষ নজরদারিতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোষ্টগার্ড সদস্যরা।  


নির্বাচন কমিশন বলছে, কেবল বাহিনী মোতায়েন নয়; বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। 


নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সবকিছু একটা ভঙ্গুর অবস্থা থেকে এতোবড় একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। এবারের নির্বাচনের পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে, নির্বাচন কমিশন অধিকতর প্রচেষ্টা নিচ্ছে যাতে আরও ভালো একটি নির্বাচন আয়োজন করা যায়।  


পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ ও উদ্ধারে তৎপর থাকবে ফায়ার সার্ভিস। দিনশেষে সম্মিলিত চেষ্টায় গ্রহণযোগ্য ভোটের আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।  

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

শূন্য হচ্ছে রাষ্ট্রপতির পদ এগিয়ে মির্জা ফখরুল

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

পদত্যাগের জন্য স্পিকারের অপেক্ষায় রাষ্ট্রপতি

তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গভবন ছাড়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

পরিবর্তন ও সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: তথ্য উপদেষ্টা

আজ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি

পরিবহনে চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলে কি বৈধতা দিলেন সরকার

হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত: শফিকুর রহমান

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল