রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা

Post Image

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্টে হৃদ্‌রোগের সমস্যার পাশাপাশি স্নায়বিক (নিউরোলজিক্যাল) সমস্যাও ধরা পড়েছে। 

বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র  এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করালেও পরে শরীরে দুর্বলতা, কোমর ও পিঠের ব্যথা বেড়ে যায়। এরপর তিনি যুক্তরাজ্যে গিয়ে মেডিকেল চেকআপও করিয়েছেন।

সম্প্রতি আবারও শারীরিক সমস্যা দেখা দিলে তিনি চিকিৎসকদের শরণাপন্ন হন। রাষ্ট্রপতির সেবায় নিয়োজিত বঙ্গভবনের কর্মীরা জানান, গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির ব্যস্ততম দিন কেটেছে। সকালে তিনি নিজ দপ্তরে আসেন। যথারীতি চারটি ফাইলে স্বাক্ষর করেন। এ ছাড়া বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

চিকিৎসকদের পরামর্শে এবং পরিবার ও নিকটজনদের সঙ্গে আলোচনা করে তিনি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বঙ্গভবনের কর্মীরা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সরকারি উন্নয়ন বরাদ্দের এক টাকাও তছরুপ করতে দেওয়া হবে না

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি

‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা, ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ’

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না স্পিকার

দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

জানা গেল পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে কোথায় উঠছেন সাহাবুদ্দিন

সর্বাধিক পঠিত

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

পরিবর্তন ও সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: তথ্য উপদেষ্টা

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল

হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত: শফিকুর রহমান

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী

সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির