দেশে ফিরছেন স্পিকার

Post Image

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের প্রেক্ষাপটে থাইল্যান্ডে নিজের ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তবে তাঁর স্বাক্ষর করা পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয়। 

এছাড়া সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 

এর আগে, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দু’দিন আগেই ফিরেছেন তিনি।

সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করালেও পরে শরীরে দুর্বলতা, কোমর ও পিঠের ব্যথা বেড়ে যায়। এরপর তিনি যুক্তরাজ্যে গিয়ে মেডিকেল চেকআপও করিয়েছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সরকারি উন্নয়ন বরাদ্দের এক টাকাও তছরুপ করতে দেওয়া হবে না

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি

‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা, ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ’

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না স্পিকার

দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

জানা গেল পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে কোথায় উঠছেন সাহাবুদ্দিন

সর্বাধিক পঠিত

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

পরিবর্তন ও সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: তথ্য উপদেষ্টা

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল

হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত: শফিকুর রহমান

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী

সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির