আবু সাঈদ জুলাই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

Post Image

১৬ জুলাই শুধু ইতিহাসের একটি সাধারণ তারিখ নয়, বরং এটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে অধিকার আদায়ের লড়াইয়ের গতিপথ বদলে দেওয়ার দিন। কোটা সংস্কার আন্দোলনকে এক লহমায় বৈষম্যবিরোধী গণআন্দোলনে রূপ দিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদের মহিমান্বিত আত্মত্যাগ। সেদিনের সেই নির্মম হত্যাকাণ্ড নীরব দর্শক হয়ে থাকা কোটি জনতাকে রাজপথে নামতে বাধ্য করেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের মতে, শহীদ আবু সাঈদের সাহসিকতাই ছিল আন্দোলনের মূল স্পিরিট।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের বীরত্ব স্মরণ করে বলেন, আবু সাঈদ মাঠ ছাড়েনি, সে তার জীবন দিয়ে কথা রেখেছে। বুলেটের সামনে বুক পেতে দিয়ে ন্যায়বিচারের জন্য তার এই অবিচল অবস্থান পরবর্তী সময়ে সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। আবু সাঈদকে আমি এই আন্দোলনের শহীদদের ইমাম মনে করি। সে ছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, তবে তার আত্মত্যাগ পুরো আন্দোলনের জন্য এক প্রকার স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক নেতৃত্ব হয়ে উঠেছিল।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দুই হাত প্রসারিত করে দিয়ে আবু সাঈদের বুকে গুলি ধারণ করার সেই দৃশ্য বাংলাদেশের আপামর জনতাকে, বিশেষ করে তরুণদের আন্দোলনের রাজপথে জীবন দেওয়ার জন্য উদগ্রীব করে তুলেছিল। মানুষেরা সেই অভূতপূর্ব প্রেরণা নিয়েই পরবর্তীতে শহীদ হয়েছিল। যতদিন বাংলাদেশ থাকবে, মানুষ ততদিন এই ১৬ জুলাই এবং শহীদ আবু সাঈদকে গভীর শ্রদ্ধায় স্মরণে রাখবে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আন্দোলনের শহীদদের যৌক্তিক বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি অতি দ্রুত এই নির্মম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারি, তবে আজ হোক কিংবা কাল—এই বাংলাদেশকে আরও এক ভয়ঙ্কর ও অন্ধকার পরিণতির মুখোমুখি হতে হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আবু সাঈদ জুলাই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

জুলাই শহিদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

ডেঙ্গু মোকাবিলায় লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

‘মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার’

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব : তাসরিফ খান

সর্বাধিক পঠিত

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

১০ জেলায় শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিস

তারেক রহমানের বাসার সামনে থেকে দুইজন আটক

নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব

মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

রাজশাহী সীমান্তে চার সহস্রাধিক বিজিবি মোতায়েন

নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বেশ সময় লাগবে: ইসি সচিব

‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ