তারেক রহমানের বাসার সামনে থেকে দুইজন আটক

Post Image

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। রোববার গুলশান-২-এর ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটকদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমানের বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা ওই দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় সোপর্দ করেন।

পুলিশ জানায়, তল্লাশির সময় এদের একজনের কাছ থেকে গাঁজা পাওয়া গেছে।

ওসি হাফিজুর রহমান আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে গুলশানের এই বাসভবনেই অবস্থান করছেন তারেক রহমান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডেঙ্গু মোকাবিলায় লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

‘মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার’

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব : তাসরিফ খান

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বৈশাখী টিভির ডিএমডি টিপু আলমের হাতের যাদু!

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

সর্বাধিক পঠিত

১০ জেলায় শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিস

বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব

মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ

রাজশাহী সীমান্তে চার সহস্রাধিক বিজিবি মোতায়েন

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

তারেক রহমানের বাসার সামনে থেকে দুইজন আটক

‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ