জাতীয় সংসদ নির্বাচন

রাজশাহী সীমান্তে চার সহস্রাধিক বিজিবি মোতায়েন

Post Image


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। একইসঙ্গে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে।

শুক্রবার সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী–নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সেক্টরের আওতাধীন ৭টি জেলা, ৬২টি উপজেলা এবং ১টি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্প থেকে ১৪৬টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এছাড়া সীমান্তের ৭৬টি বর্ডার আউট পোস্টে (বিওপি) প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য প্রস্তুত থাকবে। সব মিলিয়ে নির্বাচনী দায়িত্বে রাজশাহী সেক্টরে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কর্নেল কামাল হোসেন আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে, যাতে কুইক রেসপন্স ফোর্স অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারে। সংবাদ সম্মেলন শেষে মহাসড়কে বিজিবির একটি নিরাপত্তা মহড়াও অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী