এবার গণঅধিকার পরিষদের নেতাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Post Image

নাটোরের সিংড়ায় উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে মারধর করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আজ রোববার দুপুরে উপজেলার শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মামুন জানান, রোববার দুপুরে সিংড়ার শেরকোল দুটি গদি ঘর থেকে ব্যবসার ১৭ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের লোকজন তাকে তুলে নিয়ে মাসুদ মার্কেটে যায়। এসময় তাকে মারধর করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্বজনদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর মহাসড়কে যানবাহন থেকে চাঁদাবাজির প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তা প্রতিরোধ করায় জয়নাল আবেদীন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এরপর থেকেই তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠিয়ে আহতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা জয়নাল আবেদীনের মুঠোফোনে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

কসবায় ২৫ শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন জামায়াত নেতা

এবার গণঅধিকার পরিষদের নেতাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বাজার মনিটরিংয়ে সমন্বয় ও নেতৃত্ব দক্ষতা বাড়ানোর তাগিদ বাণিজ্য সচিবের

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সর্বাধিক পঠিত

সরকারের তুমুল সমালোচনা করে পদত্যাগ করলেন ঢাবি ছাত্রদল নেতা

জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

নির্বাচনের মাধ্যমে পিসফুল ট্রানজিশন বড় চ্যালেঞ্জ: নাহিদ ইসলাম

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমানে বার্তা

‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারের পাশে থাকবে না’

পিরোজপুরে বিএনপির ১০ নেতার অব্যাহতি প্রত্যাহার

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই : শফিকুর রহমান

৪ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা