খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা

Post Image

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে ২ কোটিরও বেশি মানুষ তেহরানে আসতে পারেন বলে আশা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতায় অংশ নিতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে আসার প্রস্তুতি নিচ্ছেন। বিপুলসংখ্যক মানুষের এই আগমনের কারণে তেহরানের বর্তমান জনসংখ্যা সাময়িকভাবে দ্বিগুণেরও বেশি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তেহরানের স্থায়ী জনসংখ্যা প্রায় ১ কোটি।৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিন নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।তেহরানের স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিপুল এই জনস্রোত সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই বিশেষ ট্রাফিক ও আবাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহত্তম এই গণজমায়েতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের রাজনৈতিক মহলে এখন তীব্র নজরদারি রয়েছে।

৬ দিনের কর্মসূচি

শনিবার ও রোববার

শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আনুষ্ঠানিকতা শুরু হবে। রোববার বিকেল পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। খামেনির কফিন একটি উঁচু মঞ্চে রাখা হবে। দর্শনার্থীরা যেন ১৫ থেকে ২০ মিনিটে শ্রদ্ধা জানিয়ে বের হতে পারেন, সেই পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার

আয়োজনটি তেহরানের দক্ষিণে কোম শহরে নেওয়া হবে। সেখানে জামকারান মসজিদে জানাজার নামাজে ইমামতি করবেন শিয়াদের একজন জ্যেষ্ঠ আলেম।

বুধবার

খামেনির লাশ ইরাকের নাজাফে নেওয়া হবে। এরপর কারবালায় ইসলামের খলিফা হযরত আলীর (রা.) সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে লাশ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। ইরাকের বিভিন্ন গোষ্ঠীর অনুরোধে এই কর্মসূচি রাখা হয়েছে।


তবে বিশ্লেষকদের মতে, শিয়া বিশ্বে খামেনির প্রভাব ও ধর্মীয়-রাজনৈতিক সম্পর্ক তুলে ধরতেই এই আয়োজন। বাগদাদ সফর করা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এর 'প্রতীকী গুরুত্বের' কথা উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (দাফন)

খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে।

দাফনের পর সারা দেশে আরো ৪০ দিন শোকানুষ্ঠান চলবে। প্রথম বার্ষিকী পর্যন্ত বিভিন্ন স্মরণসভার পরিকল্পনা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই, বিবিসি বাংলা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা

বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করল ভারত

খামেনির জানাজা কভার করতে যাচ্ছেন ৬০০ বিদেশি সাংবাদিক

সর্বাধিক পঠিত

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

আজ ও ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর যে দিলেন ভারতীয় সাংবাদিক

৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি,নিখোঁজ ১৪৪ জন

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

‘ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না’

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র