৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি,নিখোঁজ ১৪৪ জন

Post Image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে সোমবার ভোরে একটি ফেরি ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ফেরিতে ছিল ৩৫০-এর বেশি মানুষ। তারা জম্বোয়াঙ্গা থেকে জোলো দ্বীপে যাচ্ছিল। খবর আলজাজিরার।

কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে ৩৩২ যাত্রী এবং ২৭ ক্রু বোর্ডে ছিলেন। এ পর্যন্ত ২১৫ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ১৪৪ জন নিখোঁজ। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

বাসিলান প্রদেশের মেয়র আরসিনা লাজা কাহিং-নানোহ ফেসবুকে বলেন, দুর্ঘটনায় অন্তত আটজন মারা গেছেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে কোস্টগার্ড কর্মীরা মানুষকে উদ্ধার এবং মৃতদেহ তোলার কাজ করতে দেখা গেছে।

কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ফেরিটি জম্বোয়াঙ্গা থেকে রওনা হয়েছিল। এতে অতিরিক্ত ভিড় ছিল না।


বাসিলান উদ্ধারকর্মী রোনালিন পেরেজ জানান, উদ্ধার কাজ চ্যালেঞ্জিং। কারণ আহত মানুষ অনেক এবং কর্মী কম। এরই মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ফিলিপাইনে সমুদ্র দুর্ঘটনা সাধারণ। ঝড়, অতিরিক্ত যাত্রী ও নিরাপত্তা নিয়মের অবহেলা প্রায়শই দুর্ঘটনার কারণ হয়।


গত শুক্রবারও একটি কার্গো জাহাজ ডুবে দুই নাবিক নিহত হয়েছেন। সে দুর্ঘটনা থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।


ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সামুদ্রিক দুর্ঘটনা ঘটে ১৯৮৭ সালে। সেসময় একটি ফেরি ডুবে ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করল ভারত

খামেনির জানাজা কভার করতে যাচ্ছেন ৬০০ বিদেশি সাংবাদিক

ইসরাইলের অর্থনীতি নিয়ে দুঃসংবাদ দিল আইএমএফ

বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

সর্বাধিক পঠিত

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

আজ ও ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি,নিখোঁজ ১৪৪ জন

‘ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না’

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর যে দিলেন ভারতীয় সাংবাদিক