গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

Post Image

যুদ্ধবিধ্বস্ত গাজায় ভারী বর্ষণ ও বন্যায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসাস একথা জানিয়েছেন। ইসরাইলের হামলায় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি পরিবার তাঁবুতে বসবাস করেন। প্রচণ্ড শীতের মধ্যে বৃষ্টি ও বন্যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সামাজিকমাধ্যমে সতর্ক করে বলেছেন, অপর্যাপ্ত পানি, স্যানিটেশন এবং জনাকীর্ণ জীবনযাত্রার কারণে ইনফ্লুয়েঞ্জাসহ শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি হেপাটাইটিস এবং ডায়রিয়াজনিত রোগ বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, গাজায় ল্যাবরেটরি রিএজেন্ট এবং ডায়াগনস্টিক সরঞ্জাম সরবরাহে তার সংস্থা এখনো বাধার সম্মুখীন দ্বৈত-ব্যবহারের সরঞ্জাম প্রবেশে অস্বীকৃতি জানাচ্ছে ইসরাইল। তেদ্রোস প্রয়োজনীয় সরঞ্জাম জরুরিভিত্তিতে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানান।

১০ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় কমপক্ষে ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত ও এক হাজার ১৮ জন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলায় ইসরাইল ৭০ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানের প্রেসিডেন্টকে আকাশপথে রাজকীয় সংবর্ধনা দিলো পাকিস্তান

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না ট্রাম্প ,প্রস্তাব পাস

সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

চুক্তির পরদিনই কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

সর্বাধিক পঠিত

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

ইরানে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প