চলতি বছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

Post Image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তথ্যমন্ত্রী বলেন, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। বিটিভির ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব সংসদে তুলে ধরেন তথ্যমন্ত্রী। 

মন্ত্রীর তুলে ধরা আয়-ব্যয়ের বিবরণী

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাক, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।


২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

চলতি বছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের

আরো ৫ জেলায় বিজিবি মোতায়েন

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে শিক্ষকের হুমকি দেওয়ার অভিযোগ

মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ সংসদে

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

চীনের পথে প্রধানমন্ত্রী

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি হলেন মহিউদ্দিন মাহমুদ সোহেল

সর্বাধিক পঠিত

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মাওলানা আবদুল হালিম

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা