সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে শিক্ষকের হুমকি দেওয়ার অভিযোগ

Post Image

সাতক্ষীরার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজহারুজ্জামান মুকুল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বল্লী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।

সোমবার (২২ জুন) দুপুরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন বলে দাবি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।

আবুল হোসেন বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের অংশ হিসেবে বিধি অনুযায়ী শিক্ষক প্রতিনিধি মনোনয়ন প্রক্রিয়া তদারকি করতে বিদ্যালয়টিতে যাই। এসময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলের সঙ্গে কথা বলি। একপর্যায়ে আমাকে দেখে তিরস্কার করে এবং বাজে কথা বলে আমাকে হেনস্তা করে।

তার ভাষ্য, আজহারুজ্জামান মুকুল নির্দিষ্ট একজনকে শিক্ষক প্রতিনিধি করার জন্য চাপ সৃষ্টি করেন। যার বিরুদ্ধে মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তিনি শিক্ষকদের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচনের কথা জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

বিদ্যালয়ের কয়েকজন অভিভাবকও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আজহারুজ্জামান মুকুলের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের এক অভিভাবক আবদুল গনি বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তিনি সম্প্রতি কারাভোগের পর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে আবার বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। তার অভিযোগ, আজহারুজ্জামান মুকুল রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, ঘটনার দিন সকাল পর্যন্ত মুকুল বিদ্যালয়ের পাশে জামায়াতের কার্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। পরে বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন।

বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি মন্টু বলেন, সরকারি বেতন-ভাতা গ্রহণ করেও সরকারের বিভিন্ন কার্যক্রমের বিরোধিতা করা দুঃখজনক। তিনি অভিযোগ করেন, একাধিকবার কারাভোগ করলেও আজহারুজ্জামান মুকুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়নি।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আজহারুজ্জামান মুকুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি