জুলাই আন্দোলনের শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান: শেখ রবিউল আলম

Post Image

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন, ছাত্র-জনতার ঐক্য এবং রাজনীতিবিদদের সক্রিয় ভূমিকার কারণেই আন্দোলন সফল হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়। 

শেখ রবিউল আলম দাবি করেন, জুলাই আন্দোলন শুরুর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেন, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আন্দোলন বেগবান করার জন্য কাজ করেছেন।

মন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আন্দোলন শুরু হলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে ফোন করে আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেন। সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি।’

তিনি আরও বলেন, দেশের রাজনীতিবিদেরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন বাজি রেখে ছাত্র-জনতার পাশে ছিলেন। তাদের সক্রিয় সহযোগিতা ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে শেখ রবিউল আলম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যাদের মাঠে দেখা যায়নি, তাদের কেউ কেউ এখন নিজেদের আন্দোলনের মূল নেতৃত্ব দাবি করছেন। তবে জনগণ নির্বাচনের মাধ্যমে সেই দাবির জবাব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জনগণ জানে কার হাতে রাষ্ট্র নিরাপদ এবং কারা সংকটের সময়ে মানুষের পাশে থাকে। জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী, ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির,, ‘সরকার কিছু জানে না’ বললেন প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড চালুই হয়নি, আগেই ৫০০ টাকা!

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক