সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রতিমন্ত্রীর

Post Image


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত নানা তথ্যের প্রেক্ষিতে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়েছে।


এতে সকলের প্রতি বিনীত অনুরোধ করে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।


এতে আরও বলা হয়েছে, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজনকে নিয়ে উদ্ভূত ঘটনায় মাননীয় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেপ্তারকৃত সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। 


একই সঙ্গে, যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে মহান পেশা সাংবাদিকতায় কর্মরত সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়—সেদিকে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।


পাশাপাশি, প্রতিমন্ত্রী তাঁর সম্পর্কে প্রচারিত বিভিন্ন অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রতিমন্ত্রীর

ফের আগের আদলে ফিরছে পুলিশের ইউনিফর্ম, প্রজ্ঞাপন জারি

ফের আগের আদলে ফিরছে পুলিশের ইউনিফর্ম, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় থাকছে না আলোচিত ‘সীমান্ত-দিগন্ত’ ইউনিয়নের নাম

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

অবশেষে ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন মাহফুজ আলম

সর্বাধিক পঠিত

ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ছাত্রশিবিরের : বিদায়ী সভাপতি

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান আজহারীর

পুলিশকে লীগমুক্ত করতে হবে : সাদিক কায়েম

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মাওলানা আবদুল হালিম

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা