মোদির ওপর আক্রমণ হলে আমরা পাশে আছি: ট্রাম্প

Post Image

জি-৭ সম্মেলনের ফাঁকে ফ্রান্সের এভিয়ানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বড় ধরনের মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারতে হামলা হলে যুক্তরাষ্ট্র সাহায্যে এগিয়ে আসবে। এমনকি মোদির ওপর কোনও হামলা হলেও ওয়াশিংটন তার পাশে থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে মোদিকে একজন কঠোর ও দক্ষ দরকষাকষিকারী নেতা হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় এটি একটি অসাধারণ সম্পর্ক। ভারতে হামলা হলে আমরা তাদের সাহায্য করতে এগিয়ে আসব। কেউ যদি ওই মানুষটিকে (মোদি) আক্রমণ করে, আমরা পাশে থাকব। ভারতে হামলা হলে এবং তিনি যদি নেতা থাকেন, তাহলে আমরা সাহায্য করতে এগিয়ে আসবো।’

ফ্রান্সে মোদি ও ট্রাম্পের এই বৈঠকটি ছিল ১৬ মাস পর উভয় নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। এর মধ্যে সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়া এবং ওয়াশিংটনের উচ্চ শুল্ক আরোপে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েনও দেখা দিয়েছে।

পশ্চিম এশিয়ায় ভারত কোনও ভূমিকা পালন করবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারত সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তা মনে করি। ভারত সব ক্ষেত্রেই বড় ভূমিকা রাখে। যতদিন নরেন্দ্র মোদি নেতা থাকবেন, ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ভারত সম্পর্কে নিজের ব্যক্তিগত অবস্থানের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন ভালো বন্ধুকে পাবে। এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির (নরেন্দ্র মোদি) প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’

বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প মোদিকে ‘অত্যন্ত কঠিন দরকষাকষিকারী’ বলেও অভিহিত করেন।

ট্রাম্প বলেন, ‘এই মানুষটিকে দেখুন। আমি আপনাদের একটি শিক্ষা দিই। তিনি সবচেয়ে সুন্দর চেহারার মানুষদের একজন। তাকে দেখতে এতটাই ভদ্র ও শান্ত লাগে, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি টোটাল কিলার। তবে তাকে দেখতে এত ভালো লাগে যে তিনি আপনাকে অবাক করে দেন। এমন মানুষ খুব কমই আছে।’

ট্রাম্প মোদিকে ‘ভদ্র কিন্তু কঠোর’ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘মানুষ বলে তিনি খুবই ভালো মানুষ। আমি বলি, তিনি খুবই কঠোর। তিনি একজন দক্ষ দরকষাকষিকারী। তিনি ভারতীয় জনগণকে ভালোবাসেন, আবার যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন। হিউস্টনে আমাদের ‘হাউডি মোদি’ অনুষ্ঠান হয়েছিল। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ভবিষ্যতে আমরা আবার ভারত সফরে যাব।’

তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অনেক কিছু ঘটছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ইতিহাসের সেরা সময় পার করছে। আমাদের দেশে ১৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসছে। আমরা কারখানা গড়ছি, নানা ধরনের উন্নয়ন করছি। প্রধানমন্ত্রীও যুক্তরাষ্ট্রে অনেক বিনিয়োগ করছেন। আমরা সেটির প্রশংসা করি। আমি শুধু বলতে চাই, তিনি দীর্ঘদিন ধরে আমার বন্ধু এবং আমাদের সম্পর্ক সবসময়ই খুব ভালো ছিল। আপনার সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’

অন্যদিকে বৈঠকে নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় ট্রাম্পের প্রশংসা করেন। একই সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘নতুন গতি’র কথাও উল্লেখ করেন। মোদি বলেন, ‘এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে। আমি বিশ্বাস করি, এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে। আপনি এবং আমি একমত যে, বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালি খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ভারত সবসময়ই নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এ বিষয়ে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এবং বিশেষ গুরুত্ব দেয়া উচিত।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মোদির ওপর আক্রমণ হলে আমরা পাশে আছি: ট্রাম্প

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ইরানের জব্দ করা অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অবিলম্বের হরমুজ খুলছে ইরান, নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র: শেহবাজ

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

সর্বাধিক পঠিত

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর