পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

Post Image

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্মারকে সই করার মাধ্যমে সেটি কার্যকর হয়। আলজাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ায় ট্রাম্প নমনীয় হন। চুক্তির প্রধান শর্ত এ ইস্যু।

যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরান সদিচ্ছার ভিত্তিতে যৌথভাবে যে বিষয়গুলোতে সম্মত হয়েছে তার মধ্যে অন্যতম পারমাণবিক অস্ত্র প্রসঙ্গ। সমঝোতার দফায় বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান আবার নিশ্চিত করেছে যে, তারা পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না। যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক সম্মত প্রক্রিয়ার মাধ্যমে মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিষ্পত্তির বিষয়ে একমত হয়েছে। তা করা হবে অনুচ্ছেদে উল্লিখিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে।

দফায় আরও বলা হয়েছে, আইএইএর তত্ত্বাবধানে ন্যূনতম পদ্ধতি ব্যবহার করে এগুলো নির্ধারিত স্থানেই নিষ্ক্রিয় (ডাউন ব্লেন্ড) করা হবে। চূড়ান্ত চুক্তিতে সম্মত হওয়া একটি সন্তোষজনক কাঠামোর ভিত্তিতে দুই পক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। এছাড়া ইরানের পারমাণবিক চাহিদার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়েও তারা আলোচনা করবে।

সমঝোতার নথিতে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তিতে এই অনুচ্ছেদের বিধানগুলো নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরান উল্লিখিত পারমাণবিক বিষয়গুলোর চূড়ান্ত গুরুত্ব স্বীকার করছে। পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে তারা আলোচনার মাধ্যমে অবিলম্বে এসব ইস্যু সমাধানের ইচ্ছা প্রকাশ করেছে।

প্রসঙ্গত, দীর্ঘ আলোচনার পর একটি সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তাদের সইয়ের পর থেকেই চুক্তির দফা বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা গণনা শুরু হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ইরানের জব্দ করা অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অবিলম্বের হরমুজ খুলছে ইরান, নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র: শেহবাজ

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

শিগগিরই ‘পার্স-২’ ও ‘শহিদ সোলেইমানি’ স্যাটেলাইট উৎক্ষেপণ

‘সবচেয়ে বিখ্যাত জুটি’ আমরা: মোদিকে মেলোনি

সর্বাধিক পঠিত

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের