শিগগিরই ‘পার্স-২’ ও ‘শহিদ সোলেইমানি’ স্যাটেলাইট উৎক্ষেপণ

Post Image

মহাকাশ কর্মসূচিকে আরও এগিয়ে নিতে শিগগিরই ‘পার্স-২’ (Pars-2) স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে ইরান। পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ ‘শহিদ সোলেইমানি’ স্যাটেলাইটও কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজ বুধবার দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সাত্তার হাসেমি এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। তার ভাষ্য অনুযায়ী, মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে ইরান তাদের কর্মসূচি অব্যাহত রাখবে।

ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মহাকাশ খাতে অর্জিত সাফল্যের প্রশংসা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সাত্তার হাসেমি। বৈঠকে ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ উপস্থিত ছিলেন।

হাশেমি বলেন, মহাকাশ প্রযুক্তিতে সরকারের দৃষ্টিভঙ্গি কৌশলগত। এই খাত স্মার্ট কৃষি, পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা এবং তথ্যভিত্তিক সুশাসনের উন্নয়নে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরানের মহাকাশ অবকাঠামোর কার্যক্রম অব্যাহত থাকার বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন হাসেমি।

মন্ত্রী জানান, ‘পার্স-২’ স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা চলছে। এই স্যাটেলাইটটি ইরানি মহাকাশ সংস্থা নির্মাণ করেছে। এটি একটি উন্নত ও উচ্চ-নির্ভুলতাসম্পন্ন পৃথিবী পর্যবেক্ষণ ও দূর অনুধাবন (রিমোট সেন্সিং) স্যাটেলাইট, যার মূল কাজ হবে পরিবেশ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। ‘শহিদ সোলেইমানি’ স্যাটেলাইট বছরের শেষ নাগাদ উৎক্ষেপণের জন্য প্রস্তুত হবে।

হাশেমি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর মহাকাশ খাত পুনর্গঠন এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করা জরুরি।

অন্যদিকে ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ বলেন, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি সত্ত্বেও দেশের মহাকাশ প্রকল্পগুলো দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইরানের মহাকাশ অবকাঠামো বিকেন্দ্রীভূত হওয়ায় কোনো একক স্থাপনা লক্ষ্যবস্তু করেই পুরো ব্যবস্থা অচল করা সম্ভব নয়। যুদ্ধকালেও স্যাটেলাইট যোগাযোগ, তথ্য গ্রহণ এবং চিত্র সংগ্রহের মতো সেবাগুলো স্বাভাবিকভাবে চালু ছিল।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিগগিরই ‘পার্স-২’ ও ‘শহিদ সোলেইমানি’ স্যাটেলাইট উৎক্ষেপণ

‘সবচেয়ে বিখ্যাত জুটি’ আমরা: মোদিকে মেলোনি

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর

আমি না থাকলে ইসরায়েলের কোনও অস্তিত্বই থাকত না: ট্রাম্প

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

সর্বাধিক পঠিত

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কাদের নাম শোনা যাচ্ছে

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের