১৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

Post Image

দেশের ১৩ অঞ্চলের নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টার পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায়, সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনরায় ১ নম্বর) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আরেক পূর্বাভাসে কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের মধ্যেই আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে দেশের ৩ বিভাগসহ কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহের এমন দাপট থাকতে পারে।

এই অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

সকাল ১০টার মধ্যে ১৮ জেলায় ব্যাপক ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা

রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ৮ জেলায়

সর্বাধিক পঠিত

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭.৭ ডিগ্রিতে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১০ দশমিক ৫ ডিগ্রিতে

শীত নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

ঈদের দিন আসতে পরে কালবৈশাখী ঝড়

দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

ঘন কুয়াশায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ে হতে পারে