শীত নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

Post Image

শীত নিয়ে বার্তা দিয়েছে আবহাওয়া অফিস, আজ শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে শনিবারও (২২ নভেম্বর)। চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।


এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল শনিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।


পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।


তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামীকালও। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।


এদিকে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৩.৫ ডিগ্রি।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

ঢাকায় ঝরবে বৃষ্টি, যেমন থাকবে তাপমাত্রা

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৩ বিভাগে দুদিন অতি ভারি বর্ষণের আভাস

সর্বাধিক পঠিত

শীত নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১০ দশমিক ৫ ডিগ্রিতে

ঈদের দিন আসতে পরে কালবৈশাখী ঝড়

দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ে হতে পারে

ঘন কুয়াশায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ

ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের হতে পারে