সকাল ১০টার মধ্যে ১৮ জেলায় ব্যাপক ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা

Post Image

ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে বুধবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়- ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়ার নিয়মিত বার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এই মৌসুমীবায়ু আরও অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

এছাড়া দেশের ১০ জেলায় রাত ১০টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ওই সময় এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়েও সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

সকাল ১০টার মধ্যে ১৮ জেলায় ব্যাপক ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা

রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ৮ জেলায়

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

সর্বাধিক পঠিত

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭.৭ ডিগ্রিতে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

শীত নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১০ দশমিক ৫ ডিগ্রিতে

ঈদের দিন আসতে পরে কালবৈশাখী ঝড়

দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

ঘন কুয়াশায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ে হতে পারে