ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

Post Image

রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সোমবার (১৬ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

 

আবহাওয়া অফিস বলছে, বজ্রসহ বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

৯ অঞ্চলে ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

সর্বাধিক পঠিত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১০ দশমিক ৫ ডিগ্রিতে

শীত নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

ঈদের দিন আসতে পরে কালবৈশাখী ঝড়

দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

ঘন কুয়াশায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ

ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ে হতে পারে

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে