দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

Post Image

রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়েছে— ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নির্ধারিত এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সংস্থাটির অপর বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

সকাল ১০টার মধ্যে ১৮ জেলায় ব্যাপক ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা

রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ৮ জেলায়

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

মহাবিপর্যয়ের শঙ্কা নিয়ে সক্রিয় হচ্ছে ‘এল নিনো’

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সর্বাধিক পঠিত

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা কত

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭.৭ ডিগ্রিতে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

শীত নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১০ দশমিক ৫ ডিগ্রিতে

ঈদের দিন আসতে পরে কালবৈশাখী ঝড়

দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

ঘন কুয়াশায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ

ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা