চাঁপাইনবাবগঞ্জে শুভসংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Post Image

“দেশ ও মানুষের কল্যাণে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের করণীয়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর) সকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় জেলার শুভসংঘের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আসিফুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মো. রফিকুল আলম।

এসময় আরও বক্তব্য দেন শুভসংঘের সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল সুকরানা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সহসভাপতি মো. জোহরুল ইসলাম ও মো. ফরুক হোসেন, অর্থ সম্পাদক সায়েমা আলম সৃষ্টি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. আশরাফুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহফুজা ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এটি একটি মানবিক উদ্যোগ—যার লক্ষ্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। বক্তারা শুভসংঘের সদস্যদের সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে একটু সচেতন ও মানবিক হন, তাহলে পরিবর্তন আসবেই।

সভায় সদস্যদের উদ্দেশে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এসময় সিদ্ধান্ত নেওয়া হয়, চাঁপাইনবাবগঞ্জ শহরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে জেলার বিভিন্ন ফাঁকা স্থানে ফুলের বাগান তৈরি ও গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হবে।

সভা শেষে শুভসংঘের সদস্যরা জানান, এই মানবিক উদ্যোগের অংশ হতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও সংগঠনের কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সবাই একসঙ্গে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

বিডি-প্রতিদিন/তানিয়া

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকায়সহ ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস যেসব অঞ্চলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

সর্বাধিক পঠিত

শীতে কাঁপছে সারা দেশ,চুয়াডাঙ্গা তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা,নদীবন্দরকে সতর্কসংকেত

১০ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দুপুরের মধ্যে ৪ জেলায় হতে পারে কালবৈশাখীর ঝড়

চার নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার ওপরে

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

দুপুর ১টার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত