বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টা আছে, তবে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

Post Image

বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে রয়েছে। তাই বিশাল বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। তবে, জনগণ ও ব্যক্তিখাতকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টা আছে বাজেটে।

২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট নিয়ে শুক্রবার (১২ জুন) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডির) পর্যালোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন, সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। 

তিনি বলেন, ৮ মাস ধরেই মূল্যস্ফীতির উচ্চ হার। এটিকে সাড়ে ৭ শতাংশে আনতে চায় বর্তমান সরকার। কিন্তু গড় মূল্যস্ফীতি যেখানে সাড়ে ৮, আর এপ্রিলে ৯ দশমিক ৪ শতাংশ ছিল, সেখানে এটি বাস্তবায়ন খুবই কঠিন।

এনবিআরের কাঁধে রাজস্ব আয়ের বিশাল চ্যালেঞ্জ উল্লেখ করে ড. ফাহমিদা খাতুন আরও বলেন, ৫৪ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে লক্ষ্য অর্জনে। কিন্তু সংস্কার আর অটোমেশন ছাড়া এটি অর্জন প্রায় অসম্ভব। ব্যাংকিং খাতও ভালো নেই। রফতানিতে নেই সুবাতাস। জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ অর্জনের কথা বলা হচ্ছে। কিন্তু বিবিএসের তথ্য বলছে, এটি এখন ৪ শতাংশের কিছু বেশি।

তাই বাজেটের বড় বড় অংশের ব্যয়, বাজেট ঘাটতি নিয়ে সরকারকে ভাবতে হবে মনে করছেন সিপিডির এ নির্বাহী পরিচালক। তার মতে, স্বচ্ছতা আনতে না পারলে বাজেটের সুফল মিলবে না।

এছাড়া, কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সৎ করদাতা ও ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন বলেও মন্তব্য করেন ডা. ফাহমিদা খাতুন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই

বগুড়া শহরের ওপর দিয়ে যাবে ট্রেন, একনেকে যাচ্ছে প্রকল্প

নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে ইসলামী ব্যাংক

বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টা আছে, তবে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯

সর্বাধিক পঠিত

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

উত্তরায় আগুনে ৬ জন নিহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক

শেখ রেহানা-হাসিনা-টিউলিপসহ ১৭ জনের মামলার রায় ১ ডিসেম্বর

‘আমার অজান্তেই এলাকাবাসী নমিনেশন ফরম সংগ্রহ করেছেন’

ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে ইসির দুর্বলতা দৃশ্যমান: টিআইবি

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় বাড়ছে কোটিপতি

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

শহীদ মিনারে জামায়াত আমির বললেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি’