সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

Post Image

চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক বিষয়ে নতুন দফার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে একটি বৃহত্তর সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) প্রস্তুত হচ্ছে।  এতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয় রয়েছে। এর মধ্যে লেবাননেও আগ্রাসনের মাত্রা কমানোর উদ্যোগ অন্তর্ভুক্ত থাকতে পারে। এর বিনিময়ে ইরান শর্ত মানলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।

এতে আরও বলা হয়, এই সমঝোতার অংশ হিসেবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যেখানে কোনো ট্রানজিট ফি থাকবে না।

এ ছাড়া অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্রের চারটি বিমান ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছে।  এগুলোতে এমন সরঞ্জাম রয়েছে যা সম্ভাব্য চুক্তিতে স্বাক্ষরের জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ব্যবহার করতে পারেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রোববার যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে: রয়টার্স

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

মহররম মাসে অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

চুক্তি সম্পন্ন হওয়ায় ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি চূড়ান্ত, শিগগিরই সময় ও স্থান ঘোষণা:ট্রাম্প

এবার ইরানের ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকি ট্রাম্পের

সর্বাধিক পঠিত

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কাদের নাম শোনা যাচ্ছে