মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

Post Image

ওমান উপকূলের কাছে গালফ অব ওমানে চলাচলরত তেলবাহী ট্যাঙ্কার এম/টি সেত্তেবেলোয় মার্কিন বাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন। ভারতীয় নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সীমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদব এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

নিহত দুই নাবিক হলেন আদিত্য শর্মা এবং শিবানন্দ চৌরাসিয়া। ট্যাঙ্কারটির প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ এখনও নিখোঁজ রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ভারত সরকার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জেসন মিকসকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং নিখোঁজ নাবিকদের সন্ধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, সেন্টকম দাবি করেছে, তারা নির্ভুল হামলা চালিয়ে ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষ অকার্যকর করে দেয়। তাদের অভিযোগ, জাহাজটি ইরানি তেল বহন করছিল এবং মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছিল।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ভারত সরকার এ ধরনের হামলাকে উদ্বেগজনক বলে উল্লেখ করে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার ইরানের ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকি ট্রাম্পের

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

সর্বাধিক পঠিত

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা নেপালের